নওগাঁয় সড়ক দখল অবৈধ পার্কিং এবং ভ্রাম্যমান দোকান সমূহ অপসারণ অভিযান পরিচালনা। – dainikprothombarta    
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার বাসন থানার বিশেষ অভিযানে চাঁদাবাজি, নারী নির্যাতন ও অস্ত্র মামলার ৫ আসামী গ্রেফতার একরাতে ১৭টি পানবরজ ভাঙচুর কালিয়াকৈরে র‍্যাব-১ এর অভিযানে প্রায় ১৭ লাখ টাকার হেরোইন উদ্ধার। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ জনের কারাদণ্ড রাজশাহীতে ৮ ডাকাতকে ধরে গণপিটুনি, একজন নিহত রাজশাহীতে ধান খেতে পড়ে ছিল শিশুর মরদেহ, গলায় প্যাচানো বেল্ট সংরক্ষিত মহিলা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাহসী নারী নেতৃত্ব মোসাঃ নিলুফা ইয়াছমিন খান  রাজশাহীতে আদালতে হাজিরা দেওয়ার পর হত্যা মামলার আসামি নিখোঁজ

নওগাঁয় সড়ক দখল অবৈধ পার্কিং এবং ভ্রাম্যমান দোকান সমূহ অপসারণ অভিযান পরিচালনা।

আরিফ হোসেন
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১২৬ Time View

নওগাঁ মান্দা  প্রতিনিধি:

নওগাঁ- মহাদেবপুর- পোরশা আঞ্চলিক মহাসড়কে রোড ডিভাইডার বরাবর যানবাহনের অবৈধ পার্কিং, সড়ক দখল এবং ভ্রাম্যমান দোকান সমূহ অপসারণ অভিযান তদারকি করছেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। দিন ব্যাপি এই অভিযান চালবে। পুলিশ বেশ কয়েকটি চেকপোস্ট তৈরি করে অর্ধশতাধিক মোটরসাইকেল এবং যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে প্রসিকিউশন দাখিল করে। সেই সাথে কাগজপত্র বিহীন বেশ কিছু মোটরসাইকেল জব্দ করা করেন।

 

পরিদর্শনকালে পুলিশ সুপার মহাদেবপুর বাজারের স্থানীয় জনসাধারণের সাথে কথা বলেন। স্থানীয় জনসাধারণ পুলিশ সুপারকে জানান অনেকদিন যাবত এই সড়কটি বিভিন্ন যানবহন অবৈধ পার্কিং এবং ভ্রাম্যমান দোকান সমূহ দখল করে রেখেছিল। বর্তমান পুলিশ সুপারের উদ্যোগে এবং মহাদেবপুর থানা পুলিশের ও ট্রাফিকের তৎপরতায় সড়কটি প্রশস্ত এবং অধিকতর ব্যবহার উপযোগী হয়েছে। এজন্য স্থানীয় জনসাধারণ পুলিশকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। তারা মাঝেমধ্যেই পুলিশের এই ধরনের অভিযান পরিচালনা করার আহবান জানান।

 

এ সময় পুলিশ সুপার বলেন নিশ্চয়ই মহাদেবপুর বাসীদের তাদের উন্মুক্তই সড়কটি দেখতে এবং চলাচল করতে ভালো লেগেছে।

যেখানে সেখানে অবৈধ পার্কিং করবেন না। নিয়ম মেনে নিরাপদ পার্কিং করুন। সড়কের উপর ভ্রাম্যমাণ দোকান বসাবেন না। ট্রাফিক আইন মেনে চলুন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করুন। সমস্ত কাজে সহযোগিতা করার জন্য মহাদেবপুরের স্থানীয় জনসাধারণকে পুলিশ সুপার আন্তরিক ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102