সামাজিক মূল্যবোধ লঙ্ঘন: কুয়েতে গ্রেফতার ৭ ভারতীয় নাগরিক – dainikprothombarta    
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার বাসন থানার বিশেষ অভিযানে চাঁদাবাজি, নারী নির্যাতন ও অস্ত্র মামলার ৫ আসামী গ্রেফতার একরাতে ১৭টি পানবরজ ভাঙচুর কালিয়াকৈরে র‍্যাব-১ এর অভিযানে প্রায় ১৭ লাখ টাকার হেরোইন উদ্ধার। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ জনের কারাদণ্ড

সামাজিক মূল্যবোধ লঙ্ঘন: কুয়েতে গ্রেফতার ৭ ভারতীয় নাগরিক

  • Update Time : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ১২১ Time View

নিউজ ডেস্ক:

নববর্ষ উদযাপনের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে কুয়েতে সাতজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। কুয়েতের সাইবার ক্রাইম বিভাগ শনিবার (৩ জানুয়ারি) পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।

সংশ্লিষ্ট ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি নারীর পোশাক পরিধান করে আপত্তিকর অঙ্গভঙ্গিতে নাচছেন। তার সঙ্গে থাকা আরও কয়েকজন ব্যক্তি ওই কর্মকাণ্ডে উল্লাস ও উৎসাহ দিচ্ছিলেন। নাচের সময় ওই ব্যক্তির পোশাকে কুয়েতি এক দিনার ও নুস দিনারের নোট সংযুক্ত ছিল। ভিডিওটি পরে ফেসবুক, টিকটকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

কুয়েতের সাইবার ক্রাইম অপরাধ বিভাগ জানায়, ভিডিওটি মাতলা এলাকার একটি তাঁবুর ভেতরে ধারণ করা হয়। সেখানে ভারতীয় নাগরিকদের একটি দলকে এমন আচরণে লিপ্ত হতে দেখা গেছে, যা দেশটির সামাজিক শালীনতা, মূল্যবোধ ও প্রচলিত আইন-কানুনের পরিপন্থী।

তদন্তের মাধ্যমে প্রথমে ভিডিও আপলোডকারী অ্যাকাউন্টের মালিককে শনাক্ত ও আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, ভিডিও ধারণ ও অনলাইনে প্রকাশের সময় সেখানে উপস্থিত সবাই তার সঙ্গে ছিলেন। পরবর্তীতে নিরাপত্তা ও তদন্তের স্বার্থে ভিডিওতে থাকা অন্য সকল ব্যক্তিকেও গ্রেফতার করা হয়।

কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102