বিসিবির সিদ্ধান্ত: ভারতে দল পাঠানো হবে না – dainikprothombarta    
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার বাসন থানার বিশেষ অভিযানে চাঁদাবাজি, নারী নির্যাতন ও অস্ত্র মামলার ৫ আসামী গ্রেফতার একরাতে ১৭টি পানবরজ ভাঙচুর কালিয়াকৈরে র‍্যাব-১ এর অভিযানে প্রায় ১৭ লাখ টাকার হেরোইন উদ্ধার। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ জনের কারাদণ্ড

বিসিবির সিদ্ধান্ত: ভারতে দল পাঠানো হবে না

  • Update Time : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৩৫ Time View

নিউজ ডেস্ক :

আগামী মাসে ভারতে ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তার কারণে বাংলাদেশ দল ভারতীয় মাটিতে খেলবে না বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার বিসিবি একটি ই-মেইলের মাধ্যমে আইসিসিকে এই বিষয়টি জানায় এবং বাংলাদেশ দলের ম্যাচগুলো ভারতে না রেখে অন্য কোনো ভেন্যুতে আয়োজনের জন্য অনুরোধ জানায়।

বিসিবির বোর্ড পরিচালকদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, নিরাপত্তা শঙ্কায় ভারতীয় মাটিতে বাংলাদেশের কোনো ম্যাচ খেলা হবে না। এর আগেও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএলের কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দিলে দেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিরাপত্তা না পাওয়ার এই পরিস্থিতিতে দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উদ্বেগ বেড়ে যায়।

গতকাল শনিবার বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, তিনি বিসিবিকে নির্দেশ দিয়েছেন বিষয়টি আইসিসিকে লিখিত আকারে জানাতে। তিনি আরও বলেন, যদি একজন ক্রিকেটারও ভারতে নিরাপদ না থাকে, তাহলে পুরো দলকেও সেখানে খেলতে পাঠানো উচিত নয়। এজন্য তিনি বোর্ডকে পরামর্শ দিয়েছেন, বিশ্বকাপের বাংলাদেশ দল যেন শ্রীলঙ্কায় ম্যাচ খেলার ব্যবস্থা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102