নওগাঁ জেলার সকল থানার অফিসারদের জন্য আয়োজিত সিডিআর অ্যানালাইসিস (CDR Analysis) কোর্সের শুভ উদ্বোধন করেন। – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

নওগাঁ জেলার সকল থানার অফিসারদের জন্য আয়োজিত সিডিআর অ্যানালাইসিস (CDR Analysis) কোর্সের শুভ উদ্বোধন করেন।

আরিফ হোসেন
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১৮০ Time View

(নওগাঁ) মান্দা উপজেলা প্রতিনিধি :

নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় তদন্ত কার্যক্রমের মানোন্নয়নের লক্ষ্যে নওগাঁ জেলার সকল থানার অফিসারদের জন্য আয়োজিত সিডিআর অ্যানালাইসিস (CDR Analysis) কোর্সের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর তদন্ত ব্যবস্থার মাধ্যমে অপরাধ উদ্ঘাটনে দক্ষতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। সিডিআর অ্যানালাইসিস সংক্রান্ত জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে তদন্ত কর্মকর্তারা আরও কার্যকর, স্বচ্ছ ও প্রমাণভিত্তিক তদন্ত পরিচালনা করতে সক্ষম হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

এ সময় তিনি জেলার সকল থানার অফিসারদেরকে তদন্ত কার্যক্রমে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করার নির্দেশনা প্রদান করেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকলকে দিকনির্দেশনা প্রদান করেন।

 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব জয়ব্রত পালসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102