কেরানীগঞ্জে অবৈধ মদ কারখানায় সেনাবাহিনীর সফল অভিযান – dainikprothombarta    
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার

কেরানীগঞ্জে অবৈধ মদ কারখানায় সেনাবাহিনীর সফল অভিযান

  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ Time View

বিশেষ প্রতিনিধি:

নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কেরানীগঞ্জ সংলগ্ন নবচর এলাকায় অবৈধ মদ উৎপাদনের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সূত্র জানায়, ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ ভোর আনুমানিক রাত ৩টার দিকে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ অজেয়-৪ ইউনিটের কামরাঙ্গীরচর আর্মি ক্যাম্প থেকে একটি পেট্রোল দল নদীপথে দ্রুত ও সমন্বিত অভিযান পরিচালনা করে। অভিযানে একটি মাছের খামারের আড়ালে দীর্ঘদিন ধরে পরিচালিত অবৈধ মদ উৎপাদন কারখানার সন্ধান পাওয়া যায়।

অভিযানকালে অবৈধ মদ উৎপাদনের সঙ্গে সরাসরি জড়িত একাধিক ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে গোপনে মদ উৎপাদন করে আসছিল এবং ৩১ ডিসেম্বরের উদযাপনকে কেন্দ্র করে প্রায় ২ হাজার লিটার মদ উৎপাদনের প্রস্তুতি নিচ্ছিল।
সেনাবাহিনীর অভিযানে ঘটনাস্থল থেকে আনুমানিক ৩০০ লিটার প্রস্তুত বাংলা মদ এবং প্রায় ২ হাজার লিটার মদ তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মদের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা বলে জানা গেছে।
এছাড়াও অভিযানে
২৩টি ড্রাম,
৭টি জারিকেন,
৩টি গ্যাস সিলিন্ডার,
মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম
এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে আটককৃত ব্যক্তিদের বসিলা রিভারাইন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, এই অভিযান সংশ্লিষ্ট এলাকায় সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতি ও কার্যকর নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। নিয়মিত নজরদারি অব্যাহত থাকলে ভবিষ্যতে অবৈধ মদ উৎপাদনসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102