বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই  – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই 

মোঃ ফরিদ হোসেন
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৪ Time View

বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও দেশের তিন বার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) ভোর সকাল ৬টা রাজধানীর এভারকেয়ার (Evercare) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তাঁর ব্যক্তিগত চিকিৎসকসহ দলীয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি দেশের তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায়ে একজন প্রভাবশালী রাজনীতিবিদ ছিলেন এবং দেশের রাজনৈতিক ইতিহাসে এক পথপ্রদর্শক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

মৃত্যুকালে তাঁর পরিবার ও রাজনৈতিক নেতা-কর্মীর উপস্থিতি ছিল। হাসপাতালে উপস্থিত ছিলেন তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবায়দা রহমান, নাতনী জাইমা রহমান, কনিষ্ঠ পুত্রবধূ শর্মিলা রহমান সিঁথি, ছোট ভাই শামীম এসকান্দার, বড় বোন সেলিনা ইসলাম এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ পরিবারের অন্যান্য সদস্য ও দলের শীর্ষ নেতারা।

বিএনপি এর কর্মকর্তারা জানিয়েছেন, মরহুমার নামাজে জানাজার সময়সূচি পরবর্তীতে ঘোষণা করা হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তাঁর ইন্তেকাল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি এবং দলের ভেতরে ও জাতীয় রাজনীতিতে বড় মোড় সৃষ্টি করতে পারে।

এদিকে দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি সাত দিন শোক পালন করবে, এবং সারাদেশে শোকসম্মেলন এবং প্রার্থনা কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় সক্রিয় ছিলেন এবং নারীদের রাজনীতিতে জরুরি ভূমিকা রাখেন। তাঁর রাজনৈতিক জীবনে উত্থান-পতন, দীর্ঘ সংগ্রাম ও অসংখ্য চ্যালেঞ্জ ছিল, যার জন্য তিনি দেশজুড়ে সমর্থক ও সমালোচকের মধ্যে সমানভাবে স্বীকৃতি পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102