ঘন কুয়াশায় চাঁদপুরে দুই যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৮ জনের – dainikprothombarta    
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ঘন কুয়াশায় চাঁদপুরে দুই যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৮ জনের

  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ Time View

নিউজ ডেস্ক:

চাঁদপুরের নদীপথে ভয়াবহ দুর্ঘটনায় দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে অন্তত আটজন যাত্রী নিহত হয়েছেন। ভোলার দুলারহাট থানার ঘোষেরহাট এলাকা থেকে ছেড়ে আসা এমভি জাকির সম্রাট–৩ লঞ্চটির সঙ্গে অপর একটি লঞ্চ অ্যাডভেঞ্চার–৯ এর মুখোমুখি সংঘর্ষ হয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এখনো নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এর আগে চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানান, নিহতদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষের পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন অন্তত আটজন যাত্রী। কয়েকজন যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের ভাষ্যমতে, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে গেলে অ্যাডভেঞ্চার–৯ লঞ্চটি নিয়ন্ত্রণ হারিয়ে এমভি জাকির সম্রাট–৩ এর মাঝ বরাবর সজোরে আঘাত করে। এতে জাকির সম্রাট–৩ লঞ্চটির দ্বিতীয় তলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার সময় এক নারী যাত্রী মর্মান্তিকভাবে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান। অপর দুই পুরুষ যাত্রী গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল বা পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

যাত্রীরা জানান, লঞ্চের পাশের অংশে অনেক যাত্রী দাঁড়িয়ে ছিলেন। সংঘর্ষের তীব্রতায় অনেকে নদীতে পড়ে যান। তাদের মধ্যে কয়েকজনের এখনো সন্ধান মেলেনি। উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক। স্থানীয় জেলে ও নৌযান শ্রমিকদের সহায়তায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে।

সংঘর্ষের পর এমভি জাকির সম্রাট–৩ লঞ্চটি মাঝনদীতে ডুবো অবস্থায় ভাসতে থাকলে ভোলা থেকে ঢাকাগামী এমভি কর্ণফুলী–৯ দ্রুত এগিয়ে এসে অনেক যাত্রীকে উদ্ধার করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পরে নিহতদের মরদেহ ও গুরুতর আহতদের নিয়ে ক্ষতিগ্রস্ত লঞ্চটি চিকিৎসার জন্য চাঁদপুরের দিকে যাত্রা করে।

ঘটনার খবর পেয়ে নৌ-পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও তদন্ত কার্যক্রম শুরু করেছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102