তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গাজীপুরে জনসমুদ্রে রূপ নিল কনভেনশন হল – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গাজীপুরে জনসমুদ্রে রূপ নিল কনভেনশন হল

মোঃ ফরিদ হোসেন
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২১০ Time View

গাজীপুর প্রতিনিধি :

বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে গাজীপুরের একটি কনভেনশন হল।

সমাবেশে গাজীপুর মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানস্থল দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন ও স্লোগানে সজ্জিত হয়ে ওঠে। নেতাকর্মীরা “তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন চাই”, “ভোটাধিকার ফিরিয়ে দাও”সহ বিভিন্ন স্লোগানে পুরো কনভেনশন হল প্রকম্পিত করে তোলেন।

সভায় বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে। তারা তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে গণতন্ত্রের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে আখ্যায়িত করেন।

অনুষ্ঠানে গাজীপুর মহানগর বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102