লোহিত সাগরে বিপদে পড়া দুই বাংলাদেশি নাবিককে উদ্ধার সৌদি সীমান্তরক্ষীর – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

লোহিত সাগরে বিপদে পড়া দুই বাংলাদেশি নাবিককে উদ্ধার সৌদি সীমান্তরক্ষীর

  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৮ Time View

নিউজ ডেস্ক:

লোহিত সাগরে দুর্ঘটনার কবলে পড়া দুই বাংলাদেশি নাবিককে সফলভাবে উদ্ধার করেছে সৌদি আরবের সীমান্তরক্ষী বাহিনী। মক্কা অঞ্চলের আল লিথ প্রশাসনিক এলাকার উপকূলবর্তী জলসীমা থেকে তাদের উদ্ধার করা হয়।

সৌদি কর্তৃপক্ষ জানায়, সমুদ্রে চলাচলের সময় নাবিকদের জাহাজটি ভেঙে গেলে তারা বিপদে পড়ে আটকা পড়েন। খবর পেয়ে সীমান্তরক্ষী বাহিনীর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে এবং নিরাপদে নাবিকদের তীরে নিয়ে আসে।

উদ্ধারের পর এক বিবৃতিতে সৌদি সীমান্তরক্ষী বাহিনী সব নাবিক ও নৌযান পরিচালকদের সমুদ্র নিরাপত্তা বিধি কঠোরভাবে অনুসরণের আহ্বান জানায়। যাত্রা শুরুর আগে নৌযান সমুদ্রে চলাচলের জন্য উপযুক্ত কি না, তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তার জন্য মক্কা, মদিনা ও পূর্ব প্রদেশ এলাকায় ৯১১ নম্বরে এবং সৌদি আরবের অন্যান্য অঞ্চলে ৯৯৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সূত্র: গালফ নিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102