ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির প্রার্থী না দেওয়ার পর রুমিন ফারহানার ভবিষ্যত অনিশ্চিত – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির প্রার্থী না দেওয়ার পর রুমিন ফারহানার ভবিষ্যত অনিশ্চিত

  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৭ Time View

নিউজ ডেস্ক:

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বিএনপি দুই দফায় মোট ২৭২টি আসনের প্রার্থী ঘোষণা করেছে। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জন্য দলের পক্ষ থেকে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এ নিয়ে দীর্ঘদিন ধরে আশা ছিলো ওই আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানার প্রার্থী হওয়ার, কিন্তু শেষ পর্যন্ত বিএনপি তাদের প্রার্থী তালিকায় তাকে অন্তর্ভুক্ত করেনি এবং আসনটি জামায়াতে উলামায়ে ইসলামকে ছাড় দিয়েছে।

 

বিএনপির পক্ষ থেকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে জানানো হয়, আসনটি সমঝোতার কারণে তারা এখানে প্রার্থী দেবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মাওলানা জুনায়েদ আল হাবীব ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচন করবেন।

অন্যদিকে দলীয় মনোনয়ন না পেলেও রুমিন ফারহানা ব্যক্তিগত উদ্যোগে সরাইল ও আশুগঞ্জ এলাকায় ভোট সংগ্রহের প্রস্তুতি নিয়েছেন। সম্প্রতি এক জনসভায় তিনি ঘোষণা করেন, “আমি যা বলি, সেটাই করি। ভালো কিংবা খারাপ কিছু হোক, যদি আপনারা পাশে থাকেন, তাহলে মার্কা যাই হোক আমি সরাইল-আশুগঞ্জ থেকে নির্বাচনে অংশ নেব।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102