জুলাই আন্দোলনের শীর্ষ সমন্বয়কদের জন্য ব্যক্তিগত নিরাপত্তা জোরদার, পাচ্ছেন গানম্যান – dainikprothombarta    
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

জুলাই আন্দোলনের শীর্ষ সমন্বয়কদের জন্য ব্যক্তিগত নিরাপত্তা জোরদার, পাচ্ছেন গানম্যান

  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ Time View

নিউজ ডেস্ক:

 

জুলাই আন্দোলনের সময় সক্রিয় থাকা নেতৃবৃন্দ, সমন্বয়ক, সংসদ-সদস্য প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এই উদ্যোগের অংশ হিসেবে আন্দোলনের সম্মুখসারিতে থাকা কয়েকজন নেতাকে ব্যক্তিগত নিরাপত্তা হিসেবে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, একইসঙ্গে এসব নেতার ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স প্রদান প্রক্রিয়াও চলমান রয়েছে।

সূত্র অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ মোট ছয়জন নেতাকে গানম্যান দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এ তালিকায় রয়েছেন— এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102