গাজীপুর–২ আসনে নির্বাচনী প্রস্তুতি: মনোনয়ন ফরম সংগ্রহ করলেন এম মঞ্জুরুল করিম রনি – dainikprothombarta    
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

গাজীপুর–২ আসনে নির্বাচনী প্রস্তুতি: মনোনয়ন ফরম সংগ্রহ করলেন এম মঞ্জুরুল করিম রনি

মোঃ ফরিদ হোসেন
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ Time View

গাজীপুর সদর প্রতিনিধি:

 

আলহামদুলিল্লাহ—গাজীপুর–২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি আজ রিটার্নিং অফিসার ও গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর তিনি গণমাধ্যম ও নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এই দীর্ঘ পথচলায় সাধারণ মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থনই হবে তার সবচেয়ে বড় শক্তি ও অনুপ্রেরণা। তিনি গাজীপুর–২ আসনের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এম মঞ্জুরুল করিম রনির মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে গাজীপুর–২ আসনে নির্বাচনী মাঠে রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হলো। এতে ভোটারদের মধ্যেও নতুন করে আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102