বাংলাদেশের ক্রিকেটার নিতে আগ্রহী সৌদি আরব, স্পষ্ট না বলেছে বিসিবি – dainikprothombarta    
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বাংলাদেশের ক্রিকেটার নিতে আগ্রহী সৌদি আরব, স্পষ্ট না বলেছে বিসিবি

  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২১৩ Time View

নিউজ ডেস্ক:

বাংলাদেশের ক্রিকেটার ও কোচ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। তবে এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, দেশের ক্রিকেটের স্বার্থ বিবেচনায় রেখে সৌদি আরবের প্রস্তাব গ্রহণ করা হয়নি।

সৌদি আরব তাদের উচ্চাভিলাষী ‘ভিশন ২০৩০’ প্রকল্পের আওতায় খেলাধুলায় ব্যাপক বিনিয়োগ করছে। ক্রিকেটেও শক্ত অবস্থান গড়ে তুলতে চায় দেশটি। ঘরোয়া কাঠামো উন্নত করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও দ্রুত অগ্রসর হওয়ার লক্ষ্য রয়েছে তাদের।

এই পরিকল্পনার অংশ হিসেবে সৌদি আরব বিভিন্ন টেস্ট খেলুড়ে দেশের খেলোয়াড় ও কোচদের দীর্ঘমেয়াদে যুক্ত করার উদ্যোগ নিয়েছে। প্রয়োজনীয় নাগরিকত্ব ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের দিয়ে জাতীয় দলের হয়ে খেলানোর চিন্তাভাবনাও রয়েছে। এর আগে একই কৌশল অনুসরণ করেছে সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের তথ্যমতে, কয়েক মাস আগে সৌদি আরব বিসিবির সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশি পুরুষ ও নারী ক্রিকেটার নেওয়ার প্রস্তাব দেয়। পরবর্তীতে কোচ নিয়োগের আগ্রহও প্রকাশ করা হয়। তবে বিসিবি শুরুতেই বিষয়টি নাকচ করে দেয়।

এ প্রসঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, “তারা আমার সঙ্গে যোগাযোগ করেছিল প্রায় দুই মাস আগে। আমি তখনই জানিয়ে দিয়েছি, এটা সম্ভব নয়।” তিনি আরও বলেন, “নিজ দেশের ক্রিকেটের ক্ষতি করে অন্য কোনো দেশের পরিকল্পনায় সহযোগিতা করার প্রশ্নই ওঠে না।”

উল্লেখ্য, সৌদি আরব ইতোমধ্যে বৈশ্বিক ক্রীড়াঙ্গনে বড় বিনিয়োগকারী হিসেবে পরিচিত। লিভ গলফ, ফর্মুলা ওয়ান এবং ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে দেশটি। এবার আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সহায়তায় ক্রিকেটেও নিজেদের অবস্থান শক্ত করতে চায় তারা। উপসাগরীয় অঞ্চলে ক্রিকেটের নতুন কেন্দ্র হয়ে ওঠাই সৌদি আরবের লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102