ওসমান হাদির কবর নিয়ে গুজব: ছড়ানো ছবি ভুয়া বলে জানাল ডিএমপি – dainikprothombarta    
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ওসমান হাদির কবর নিয়ে গুজব: ছড়ানো ছবি ভুয়া বলে জানাল ডিএমপি

  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ Time View

নিউজ ডেস্ক:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির সমাধিস্থল ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ছবি ছড়িয়ে পড়েছে। তবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ওই ছবিটি সত্য নয় এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ বিষয়ে গণমাধ্যমকে জানান, হাদির কবরস্থান সম্পূর্ণ নিরাপত্তার আওতায় রয়েছে। তিনি এ নিয়ে বিভ্রান্ত না হয়ে গুজবে কান না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানান।

ডিএমপি সূত্র জানায়, বাস্তবতার সঙ্গে ছড়ানো ছবির কোনো মিল নেই। জনমনে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যেই এ ধরনের তথ্য ছড়ানো হচ্ছে বলে মনে করছে পুলিশ।

এর আগে শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধসংলগ্ন স্থানে শরিফ ওসমান হাদিকে দাফন করা হয়। বিকেল ৩টায় তাঁর মরদেহ সেখানে পৌঁছালে জানাজা ও দাফন সম্পন্ন হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ওই দিন দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে জানাজায় ইমামতি করেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক।

জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মো. গোলাম পরওয়ার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের এবং ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানাজাপূর্ব বক্তব্য দেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102