গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

মোঃ ফরিদ হোসেন
  • Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ Time View

গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উদ্যোগে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। অদ্য ১৮-১২-২০২৫ খ্রি. গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার। বক্তব্যে তিনি বলেন, “মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয়। তাঁদের আত্মত্যাগ ও সাহসিকতার কারণেই আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা চিরদিন অটুট থাকবে।”

 

তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের ত্যাগ ও অবদান নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

 

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহানসহ জিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

 

অনুষ্ঠান শেষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয় এবং তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102