গাজীপুরে যৌথবাহিনীর অভিযান কাশিমপুর ও টঙ্গী থেকে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৪ মাদক কারবারি আটক – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

গাজীপুরে যৌথবাহিনীর অভিযান কাশিমপুর ও টঙ্গী থেকে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৪ মাদক কারবারি আটক

  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ Time View

সংবাদ প্রতিবেদন:

 

 

গাজীপুরে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে কাশিমপুর ও টঙ্গী এলাকা থেকে দেশীয় অস্ত্র ও মাদকসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে।

 

বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে যৌথবাহিনী একাধিক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে। আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

 

অভিযান শেষে আটককৃত চার মাদক কারবারি ও উদ্ধারকৃত আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাশিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এ বিষয়ে যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102