হাদীকে গুলিবিদ্ধের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ মিছিল  – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

হাদীকে গুলিবিদ্ধের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ মিছিল 

মনজুরুল ইসলাম
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি : 

 

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির নির্বাচনী গণসংযোগকালে প্রকাশ্যে সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধের প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ মিছিল করেছে বেলকুচি উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

 

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ মিছিলটি মুকুন্দগাতি কড়িতলা মোড় থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চালা বাসস্ট্যান্ডে পথসভা হয়।

 

এসময় বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক সদস্য সচিব বনি আমিন ও পৌর বিএনপি সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম, পৌর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মিয়া শামীম, পৌর বিএনপির সদস্য জাহিদুল হক মুক্তা, পৌর বিএনপির সদস্য মামুন হোসেন বরাদ, পৌর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আলী ভূইয়া, উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, সদস্য সচিব মোঃ আলম প্রামানিক, সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব হোসেন, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর ফারুক পলাশ, বেলকুচি উপজেলা জিয়া সাইবার ফোর্স এর সভাপতি মোঃ রেজাউল করিম, বেলকুচি উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রিজন আহমেদ, পৌর ছাত্র দলের আহবায়ক শাহরিয়ার হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

পথসভায় বক্তারা বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরই ঢাকা ও চট্টগ্রামের দুই এমপি প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছে ও নির্বাচন বানচালের চেষ্টা করছেন। বক্তারা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি ফাঁসির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102