আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৫ নারী এমপি প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৫ নারী এমপি প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

সাহেদ আহমেদ (সৌরভ)
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ Time View

নবীনগর,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,

 

নবীনগর পরিবর্তন সম্ভব! পরিবর্তন চাই ! এই শ্লোগানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে গণসংহতি আন্দোলন এর মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির সদস্য নাহিদা জাহান।মাথাল মার্কা নিয়ে নবীনগর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। তিনি রবিবার সকালে জিনদপুর ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে গণসংযোগ ও লিফটের বিতরণ করেন।

নারী প্রার্থী হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। এই সময় দলীয় নেতা কর্মীরা গণসংযোগে ব্যস্ত।তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর (রতনপুরের) পুত্রবধূ। নাহিদা জাহান বিশ্বব্যাংকের আইসিটি পরামর্শদাতা হিসেবে জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের অধীনে বাংলাদেশ ইমার্জেন্সি মাল্টিসেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রজেক্টের (EMCRP)দায়িত্ব পালন করেছেন। তিনি অস্ট্রেলিয়া মেলবোর্ন ইন্সটিটিউট অব টেকনোলজিতে আইটি নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে ক্রিয়েটিভ সফট টেকনোলজি লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি নারীদের আইটিতে পারদর্শী করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে কাজ করছেন। তিনি বলেন নবীনগর যেহেতু আমার শ্বশুর বাড়ি, দল আমাকে এখানে মনোনয়ন দেয়ার চিন্তা করছে, সেই হিসাবে সকলের ভালোবাসা ও দোয়া নিয়ে নারী-পুরুষ সকলকে সমান অধিকার রেখে কাজ করতে চাই এবং তিনি সকলের কাছে মাতাল মার্কায় ভোট চাইলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102