টাঙ্গাইলের ঘাটাইলে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৫ পালিত।  – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

টাঙ্গাইলের ঘাটাইলে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৫ পালিত। 

রফিক হাসান
  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ Time View

বিশেষ প্রতিনিধিঃ

 

 

টাঙ্গাইলের ঘাটাইলে গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির আয়োজনে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৫ পালিত হয়েছে। ।

 

দিবসটি উপলক্ষে শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে গুডনেইবারস দেউলাবাড়ী ইউনিয়ন পাকুটিয়া পাবলিক মডেল হাই স্কুল প্রাঙ্গণে গুড নেইবারস ইয়ুথ সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত র‍্যালি, যেখানে তরুণ স্বেচ্ছাসেবীরা স্বেচ্ছাসেবা, পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধের বার্তা ছড়িয়ে দেয়। পরবর্তীতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যেখানে স্বেচ্ছাসেবার গুরুত্ব, সামাজিক উন্নয়ন এবং যুবসমাজের ভূমিকা নিয়ে বিশেষ আলোকপাত করা হয়।

 

 

দিনব্যাপী এ আয়োজনে গুডনেইবারস উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সেলিম হোসাইনের সভাপতিত্বে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিডিসি’র ভাইস চেয়ারপার্সন ড. ফনীন্দ্র লাল পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুটিয়া মডেল পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরজিৎ কুমার।

 

অনুষ্ঠানে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি পরিচালিত হয় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান—যা পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটিকে পরিচ্ছন্ন রাখার বার্তা ছড়িয়ে দেয়।

 

কমিউনিটিতে পরিবেশবান্ধব আচরণ উৎসাহিত করতে গুড নেইবারস বাংলাদেশ-এর পক্ষ থেকে পাকুটিয়া মডেল পাবলিক উচ্চ বিদ্যালয়কে রিসাইকেলযোগ্য আবর্জনা ও সাধারণ আবর্জনার জন্য দুটি ৬০ লিটারের ডাস্টবিন উপহার প্রদান করা হয়। বিদ্যালয় প্রতিনিধিরা এ উদ্যোগের প্রশংসা করে গুড নেইবারস বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানান।

 

গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি স্বেচ্ছাসেবাকে সামাজিক পরিবর্তনের মূল শক্তি মনে করে ভবিষ্যতেও এমন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102