রায়পুরে হাফেজ শিক্ষার্থীদের সম্মাননা, পাগড়ি ও স্কার্ফ বিতরণ। – dainikprothombarta    
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

রায়পুরে হাফেজ শিক্ষার্থীদের সম্মাননা, পাগড়ি ও স্কার্ফ বিতরণ।

আরিফ হোসেন রুদ্র 
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৪ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি

 

লক্ষ্মীপুরের রায়পুরে তাহযীবুল উম্মাহ ইসলামিক ইনস্টিটিউটের হিফজ্‌ বিভাগে অধ্যয়নরত ১৫ জন শিক্ষার্থীর মাঝে পাগড়ী ও স্কার্ফ প্রদান করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে মাদরাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ১১ জন ছাত্রকে পাগড়ী পরিয়ে দেন আওলাদে রাসুল (সা.) সাইয়্যেদ জাহেদ ইজ্জুদ্দীন জাবিরী আলমাদানী। এছাড়া ৪ জন ছাত্রীকে স্কার্ফ প্রদান করা হয়।

 

‘পাগড়ী প্রদান’ শীর্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ নোমান। প্রধান অতিথি ছিলেন সাইয়্যেদ জাহেদ ইজ্জুদ্দীন জাবেরী আল মাদানী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম, রায়পুর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক আবু সায়েম চৌধুরী, বিএনপি নেতা অ্যাড. এমরান হোসেন, ইকবাল পাটওয়ারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা শামসুর রহমান জানান, ইনস্টিটিউটের হিফজ ও জেনারেল শাখায় প্রায় ৩০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। প্রথম থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত বাংলা মাধ্যম এবং প্লে ও নার্সারি শ্রেণিতে ইংলিশ ভার্সনে পাঠদান চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102