রাজধানীতে নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার  – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

রাজধানীতে নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

সাইফুল ইসলাম শাহিন 
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ Time View

বিশেষ প্রতিনিধি 

 

রাজধানীর শাহজাদপুরের খিলবাড়ির টেক এলাকায় লিলি বিশ্বাস (২৩) নামের এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকেখিলবাড়ি টেকের একটি দুই তলা ভবনের নিচতলা ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

লিলি বিশ্বাস গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার লাখিরপাড় গ্রামের রংমিস্ত্রি লিটন বিশ্বাসের মেয়ে। বর্তমানে শাহজাদপুর খিলবাড়ি টেক এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। দুই বোনের মধ্যে তিনি বড় ছিলেন।

 

লিটন বিশ্বাস বলেন, তার মেয়ে নার্সিং পাস করে হলি ফ্যামিলি হাসপাতালে ইন্টার্নশিপ করছিলেন। পাশাপাশি চাকরি পাওয়ার চেষ্টা করছিলেন।

 

লিলির বাবা বলেন, তিনি ও তার স্ত্রী-ছোট মেয়ে বাসার বাইরে ছিলেন। বেলা ১১টার তিনি বাসায় এসে মেয়ের রুমের দরজা বন্ধ পান। পরবর্তীতে দরজা অনেক ধাক্কাধাক্কির পর দরজা খুলে রুমের গিয়ে দেখেন মেয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছেন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ, পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102