নবীনগরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

নবীনগরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

সাহেদ আহমেদ (সৌরভ)
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ Time View

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : 

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে ইব্রাহিমপুর শাহ সুফি আজমত উল্লাহ(র:) এতিমখানা ও মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য নাজমুল করিম। এসময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র উপদেষ্টা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোঃ জসিম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) সায়েদুল হক সাঈদ, জাতীয় নির্বাহী কমিটি সদস্য সালাহ উদ্দিন ভূঁইয়া শিশির, জেলা বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক কে এম মামুন অর রশিদ, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এড. রাজিব আহসান চৌধুরী পাপ্পু সহ বিএনপির জেলা- উপজেলা অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন ইব্রাহিমপুর শাহ সুফি আজমত উল্লাহ (র:) এতিমখানা  পির কেবলা ফয়েজী মোহাম্মদ আহমদ উল্লাহ।

বিএনপি’র চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য এবং দেশের সার্বিক মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102