খেলাধুলাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে ও তরুণদের মেধা বিকাশে সহায়তা করতে— ইবাদুল হক রুবায়েদ – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

খেলাধুলাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে ও তরুণদের মেধা বিকাশে সহায়তা করতে— ইবাদুল হক রুবায়েদ

  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৩৪৬ Time View

খুলনা ব্যুরো :

শিরোমণি ফাইটার্স ক্লাব কর্তৃক আয়োজিত শহিদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫ আজ জমকালো উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে। খেলাটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও খুলনা জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ।

উদ্‌বোধনী বক্তব্যে তিনি বলেন,
“দেশের তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের মেধা বিকাশের জন্য সৃজনশীল চর্চা ও শারীরিক সক্রিয়তার প্রয়োজন। এজন্য মোবাইল ও ইন্টারনেট আসক্তি থেকে তরুণদের ফিরিয়ে খেলাধুলায় যুক্ত করতে হবে।”

তিনি আরও বলেন,
“খেলাধুলাই পারে গড়ে তুলতে মাদকমুক্ত, মেধাবী ও সুস্থ একটি তরুণ সমাজ।”

উক্ত ফুটবল টুর্নামেন্টে আরও উপস্থিত ছিলেন কাজী মিজানুর রহমান আহবায়ক খান জাহান আলী থানা বিএনপি, শেখ বিল্লাল হোসেন সাবেক আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল খান জাহান আলী থানা, মোহাম্মদ মাসুম বিল্লাহ সাবেক আহ্বায়ক খান জাহান আলী থানা ছাত্রদল, মোহাম্মদ শেখ জনি সাধারণ সম্পাদক এজিএম যুব সংঘ, গাজি মনিরুল, সভাপতি ফাইটার্স ক্লাব, সাইফুল্লাহ তাজিম সভাপতি খান জাহান আলী কলেজ ছাত্রদল, শেখ রাতুল সদস্য খান জাহান আলী থানা ছাত্রদল, ফারহান সাব্বির যুগ্ম আহবায়ক আলী কলেজ ছাত্রদলসহ অসংখ্য নেতৃবৃন্দ।

উক্ত ফুটবল টুর্নামেন্ট উপলক্ষ্যে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে সমবেত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102