জাগ্রতকণ্ঠের বিতর্ক প্রতিযোগিতা বিশ্বম্ভরপুরে সম্পন্ন – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

জাগ্রতকণ্ঠের বিতর্ক প্রতিযোগিতা বিশ্বম্ভরপুরে সম্পন্ন

  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২০৭ Time View

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরে জাগ্রতকণ্ঠ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদ এর আয়োজনে (২৬মে) সোমবার বেলা সাতগাঁও শাহাপুর উচ্চবিদ্যালয়ের প্রাঙ্গণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লুৎফুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী মোহাম্মদ শাহাবুদ্দিন সাহাবুল, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম । মডারেটস হিসেবে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মো, সহিদ মিয়া।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল মুকিত,জাগ্রতকণ্ঠ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদ সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন রুমি, অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল জব্বার, শিক্ষানবিশ আইনজীবী আব্দুর রুপ।

এসময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক জামরুল ইসলাম,আব্দুস সহীদ,হাসিবা , রনজিত কুমার চক্রবর্তী,রুহুল আমিন, শেখ মার্জিনা,আতিকুর রহমান, বাবুল আক্তার, মোহাম্মদ সোনা মিয়া,সিহাব আমিন,জুটন চন্দ্র পাল,সাংবাদিক মাওলানা শফিউল আলম, সাংবাদিক আব্দুস সামাদ আফিন্দী নাহিদ প্রমূখ।

বিতর্কের বিষয় ছিলো ৩টি ২টি সনাতনী বিতর্ক ১/ঘুষ আমাদের দেশের কোন অঙ্গনেই চলে না, ২/পাঠ্য বইয়ের শিক্ষা ব্যতীত শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব নয়, সংসদীয় বিতর্ক ৩/রক্তচক্ষু ফাঁসির রজ্জু দেখিয়ে সাধারণের ভোট হরন, এ বাক্য যারা প্রয়োগ করেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে।

এসময় বিতর্কে অংশগ্রহন করে সাতগাঁও উচ্চ বিদ্যালয়,আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়,মজিদ উল্লাহ উচ্চ বিদ্যালয়,শক্তিয়ার খলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ।বিজয়ী দল আনোয়ার পুর, সাতগাঁও উচ্চ বিদ্যালয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102