ফারাক্কা বাঁধ বাংলাদেশের মরণ ফাঁদ, ফারাক্কা লং মার্চের ডাক – dainikprothombarta    
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

ফারাক্কা বাঁধ বাংলাদেশের মরণ ফাঁদ, ফারাক্কা লং মার্চের ডাক

  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৬১ Time View

এম. শাহাবুদ্দিন, রাজশাহী:

বাংলাদেশকে শুকিয়ে মারার ভারতীয় চক্রান্ত রুখে দাঁড়ান।পদ্মা সহ ৫৪ টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায় কর। ১৯৯৭ সালের জাতিসংঘ পানি প্রবাহ সনদে অনুস্বাক্ষর কর।গ্যারান্টিক্লজ যুক্ত করে নতুন গঙ্গা পানি বন্টন চুক্তির উদ্যোগ নাও।

এমন সব দাবী নিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ রাজশাহী জেলা।
বুধবার বিকেল ৫টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এই মানববন্ধনে বক্তারা বলেন মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর ফারাক্কা লং মার্চের ৪৯ তম বছর অতিবাহিত হলেও আজ পর্যন্ত ভারতের নদী আগ্রাসন নীতির কোন আগ্রগতি হয়নি। ভারত বাংলাদেশের পদ্মা নদীর উজানে ফারাক্কা বাঁধ তৈরি করে বাংলাদেশের ৪৪ টি অভিন্ন নদী বিলুপ্তির পথে। ১৯৭৬ সালে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ভারতের নদী আগ্রাসন নীতির বিরুদ্ধে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ডাক দেন,মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী এক অনন্য সংগ্রামী নেতা,ভারত আন্তর্জাতিক নদী-নীতি অমান্য করে,বাংলাদেশের নদী গুলোতে পানির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে।

ভারতের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।মানববন্ধনে উপস্থিত ছিলেন
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) রাজশাহী জেলা শাখার আহ্বায়ক আলফাজ হোসেন যুবরাজ।
সমাজতান্ত্রিক দল বাসদ রাজশাহী জেলার সদস্য সচিব শামসুল আবেদীন ডন।সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাবি শাখার আহ্বায়ক মাহফুজ আহমেদ।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটি
সদস্য কমরেড নব কুমার কর্মকার প্রমূখ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102