রাণীশংকৈলে মসজিদের ইমাম হত্যার বিচার এর দাবি প্রতিবাদে মানববন্ধন – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

রাণীশংকৈলে মসজিদের ইমাম হত্যার বিচার এর দাবি প্রতিবাদে মানববন্ধন

  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৩৯ Time View

 

হাসিনুজ্জামান মিন্টু

রানীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি:-

 

রাণীশংকৈলে আলোচিত হত্যা নেকমরদ মতিন মার্কেট মসজিদের ইমাম খাইরুল ইসলামকে হত্যার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে ১:ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী

 

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল ৪ টায় রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজার চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানবন্ধনে বক্তব্য রাখেন নিহতের স্ত্রী শাহিনুর বেগম, মেয়ে খাদিজাতুল কোবরা, নেকমরদ আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাজালাল জুয়েল , বিএনপি নেতা সোহেল রানা, নেকমরদ ইউনিয়ন যুবদলের নেতা কাউসার হাবিব , নিহতের হিতা কানখি দবিরুল ইসলাম, নেকমরদ বড় মসজিদের ইমাম সাইদুর রহমান, নিহতের ভাতিজা সোহেল রানা, ভাগিনা মাইনুল ইসলাম সহ স্থানীয়রা।

 

উল্লেখ্য, গত শনিবার (১ মার্চ ) সকালে রাণীশংকৈলে উপজেলার নেকমরদ দুর্লভপুর বামনবাড়ী এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে হাত পা বাঁধা মসজিদের ইমামের লাশ উদ্ধার করে রাণীশংকৈল থানা পুলিশ। নিহত ব্যক্তি মসজিদের ইমামতির পাশাপাশি বামন বাড়ি শামসুদ্দিনের মিলে নৈশপ্রহরীর কাজ করতেন। হত্যার ৬দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রশাসন সূত্রে যায় খুব দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে বলে আশ্বস্ত করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102