নাগরপুর মহিলা কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

নাগরপুর মহিলা কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব

  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭৯ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

 

হোসাইন মৃদুল,

সহ বার্তা সম্পাদক : টাঙ্গাইলের নাগরপুর মহিলা কলেজে গতকাল ২৩ ফেব্রুয়ারি রবিবার পিঠা উৎসব এবং বসন্ত বরণ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত আয়োজিত এই উৎসবটি ছিল অত্যন্ত আনন্দমুখর।

 

উৎসবের সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক দিলারা ইয়াসমিন এবং সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক শামীমা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান। এছাড়াও শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা এই আয়োজনকে প্রাণবন্ত করে তুলেছিলেন।

 

এই উৎসবে কলেজের ছাত্রীরা বাড়ি থেকে তৈরি করা বিভিন্ন পিঠা নিয়ে অংশ নেয়। মহিলা কলেজের মাঠে ১০টি স্টল ছিল যেখানে শিক্ষার্থীরা তাদের তৈরি পিঠা প্রদর্শন ও বিক্রি করে। শিক্ষকরা এবং অন্যান্য শিক্ষার্থীরা এসব পিঠা কিনে উৎসবে অংশগ্রহণ করেন।

 

এই উৎসবে ৩টি স্টলকে বিশেষ পুরস্কার প্রদান করা হয় এবং সব অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হয়। এছাড়া কলেজ কর্তৃপক্ষ একটি বইয়ের স্টলও বিশেষভাবে অনুমতি দেয়।

 

এ উৎসবটি কলেজের শিক্ষার্থীদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং আনন্দে মেতে উঠার একটি অন্যতম আয়োজন হিসেবে আয়োজিত হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102