রায়পুরে ‘মরিয়ম’ ভাট মেমোরিয়ালের উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্প – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

রায়পুরে ‘মরিয়ম’ ভাট মেমোরিয়ালের উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্প

  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ২২৯ Time View

আরিফ হোসেন রুদ্র (রায়পুর,লক্ষ্মীপুর):

লক্ষ্মীপুরের রায়পুরে ভুক্তভোগী অসহায়, অসুস্থ মানুষের মাঝে বিনামূল্য ফ্রি ডেন্টাল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (০৩ জানুয়ারি) সকাল ৯ টায়
মধ্য কেরোয়া মীরগঞ্জ রোড (ভাট মসজিদ , ব্রীজ সংলগ্ন) মরিয়ম ভাট মেমোরিয়াল একাডেমী স্কুলে এ ডেন্টাল ক্যাম্প হয়। ফ্রি ডেন্টাল ক্যাম্পের উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , মরিয়ম ভাট মেমোরিয়াল একাডেমী প্রতিষ্ঠাতা হুমায়ূন কবির ভাট, ওরাল এন্ড ডেন্টাল সার্জন ডাঃ আয়েশা রহমান,ডি ডি টি ডেন্টিস্ট এম.আর.হায়দার( অপু), ডেন্টিস্ট প্রান্ত চন্দ্র বর্মন,ডেন্টিস্ট আজহারুল ইসলাম সোহাগ, মরিয়ম ভাট মেমোরিয়াল একাডেমী প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকসহ প্রমূখ।

সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের ওষুধ বিতরণ করা হয় । সার্বিক সহযোগিতা করছেন জারিফ পয়েন্ট।মরিয়ম ভাট মেমোরিয়াল একাডেমী প্রতিষ্ঠাতা হুমায়ূন কবির ভাট বলেন, আমাদের এই এলাকা শিক্ষার দিক থেকে অবহেলিত ছিলো,এলাকার শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমি এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তুলি।
এর আগেও আমরা আরো কয়েকবার মেডিকেল ক্যাম্পের আয়োজন করি। এই প্রথম আমরা বিকল্প চিন্তাধারা থেকে ডেন্টাল ক্যাম্পের আয়োজন করি।

ডেন্টিস্ট এম আর হায়দার অপু বলেন এলাকার মানুষ দাঁত সম্পর্কে সচেতন না । এই জন্য মানবিক দিক থেকে চিকিৎসা করার জন্য উদ্যোগ নেই। এলাকার মানুষ ও বাচ্চাদের দাঁতের সমস্যার আলোকে বিনামূল্যে ওষুধ ও ফ্রি ডেন্টাল ক্যাম্প আয়োজন করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102