লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলের বয়লারের পাম্প হাউসে পড়ে কর্মচারীর মৃ*ত্যু – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলের বয়লারের পাম্প হাউসে পড়ে কর্মচারীর মৃ*ত্যু

  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৬ Time View

লালপুর প্রতিনিধি:

লালপুরের অন্যতম শিল্প প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল সুগার মিলে কর্মরত ইমরান হোসেন বিদ্যুৎ নামে এক কর্মচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ইনজেকশন পাম্প হাউসে পড়ে গুরুতর আহত হন। ৪ ডিসেম্বর মিলের পাম্প হাউসে কাজ করার সময় তার শরীরের অধিকাংশ স্থান ঝলসে যায়। এরপর তাকে চিকিৎসার জন্য রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ৭ ডিসেম্বর সকালে সেখানে তার মৃত্যু হয়।

বিদ্যুৎ গোপালপুর পৌর এলাকার বিজয়পুর গ্রামের বাসিন্দা ও গোপালপুর ডিগ্রী কলেজের কর্মচারী সাইফুলের ছেলে। তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক ছিলেন। মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু জানান, বিদ্যুৎ মিলের চুক্তিভিত্তিক পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন। তার অকাল মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক, তবে মিল কর্তৃপক্ষ তার চিকিৎসায় পূর্ণ সহযোগিতা প্রদান করেছে। ইউনিয়ন তার মৃতদেহের স্ত্রীর জন্য একটি চাকরি দাবি করছে।

মিলের মহাব্যবস্থাপক (কৃষি) আসহাব উদ্দিন জানান, এ দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। মিল কর্তৃপক্ষ দুর্ঘটনার পর আহত কর্মচারীর চিকিৎসায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে এবং তার মৃত্যু পরবর্তী পরিবার সদস্যদের সাথে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আলোচনা করা হবে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় তদন্ত শুরু হবে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম জানান, শাহবাগ থানা পুলিশের সাথে যোগাযোগ করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102