বাজারে মিলছেনা বোতলজাত সয়াবিন তেল – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বাজারে মিলছেনা বোতলজাত সয়াবিন তেল

  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৬১ Time View

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারী উপজেলার বিভিন্ন হাট-বাজারে হঠাৎ করেই বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। অন্যদিকে খোলা সয়াবিন তেল কিনতে হচ্ছে চড়া দামে। এতে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ জন। তবে ক্রেতারা বলছেন, ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে বাজার হতে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না।

রোববার (০২ ডিসেম্বর) সরেজমিনে দেখা গেছে, হঠাৎ করে উপজেলার থানাহাট বাজারের বড় বড় গোলমালের দোকানে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। ব্যবসায়ীরা জানাচ্ছেন সরবরাহ না থাকায় পাওয়া যাচ্ছে না।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, এক লিটার বোতলজাত তেলের মূল্য ১৬৭ টাকা। অন্যদিকে খোলা সয়াবিন তেল লিটার প্রতি ১৮৫-১৯০ টাকা বিক্রি হচ্ছে। স্থানে ভেদে ২০০ করেও নেয়া হচ্ছে। তাই অনেকেই ধারণা করছেন, বোতলজাত সয়াবিন তেল খুলে খোলা ভাবে বিক্রি করছেন ব্যবসায়ীরা।

প্রতিদিনের মত বাজারে গেছেন সবুজপাড়া এলাকার সাওরাত হোসেন। তিনি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার পর সয়াবিন তেল কিনতে গেলে বোতলজাত তেল না পাওয়ায় খোলা তেল কিনে বাড়িতে ফিরছেন। তিনি জানান, হঠাৎ করেই বাজার হতে বোতলজাত সয়াবিন তেল উধাও হয় কিভাবে? বাজার ঠিকভাবে মনিটরিং করলে এধরনের পরিস্থিতির সৃষ্টি হত না।

অপর এক ক্রেতা আলমগীর হোসাইন বলেন, বাজারে সয়াবিন তেল কিনতে গেলে বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে খোলা তেল কিনতে হচ্ছে।

দোকানের এক কর্মচারী জানান, প্রায় ৭ দিন হতে বোতলজাত সয়াবিন তেল সরবরাহ না থাকায় এখন খোলা তেল বিক্রি করতে হচ্ছে।

ব্যবসায়ী তপন কুমার জানান, বোতল জাত তেল সরবরাহ না থাকায় খোলা তেল বিক্রি করতে হচ্ছে।

চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক জানান, বিষয়টি জানা ছিল না, ওদের (ব্যবসায়ী) সাথে কথা বলে বিষয়টি সমাধান করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102