লালপুর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি ৩৫,০০০ টাকা জরিমানা – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

লালপুর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি ৩৫,০০০ টাকা জরিমানা

  • Update Time : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৬২ Time View

লালপুর প্রতিনিধি :

নাটোর জেলার লালপুর উপজেলার লালপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ ও কৃষি বিপণন আইন লঙ্ঘনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। গত ২৭ নভেম্বর (বুধবার) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্নার নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং সেনা সদস্যদের সমন্বয়ে গঠিত বিশেষ টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারকি করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২টি প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা এবং কৃষি বিপণন আইনে ৪টি প্রতিষ্ঠানকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৩৫,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী বাজারে পণ্যের সরবরাহ ও দাম নিয়মিত তদারকি করা হচ্ছে। কিছু ব্যবসায়ী পণ্যের দাম ১০-২০ টাকা ইচ্ছেমতো বাড়িয়ে বিক্রি করছেন। এ ধরনের কার্যক্রম রোধে প্রতিদিন বাজার তদারকি করা হবে।”

এ অভিযানের মাধ্যমে বাজারের মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ক্রেতাদের অধিকার সুরক্ষার উদ্দেশ্যে প্রশাসনের এ উদ্যোগ চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102