কিডনি প্রতিস্থাপনের জন্য সহযোগিতা চান লালপুর ডিগ্রী কলেজের শিক্ষক বিপ্লব – dainikprothombarta    
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার বাসন থানার বিশেষ অভিযানে চাঁদাবাজি, নারী নির্যাতন ও অস্ত্র মামলার ৫ আসামী গ্রেফতার একরাতে ১৭টি পানবরজ ভাঙচুর কালিয়াকৈরে র‍্যাব-১ এর অভিযানে প্রায় ১৭ লাখ টাকার হেরোইন উদ্ধার। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ জনের কারাদণ্ড

কিডনি প্রতিস্থাপনের জন্য সহযোগিতা চান লালপুর ডিগ্রী কলেজের শিক্ষক বিপ্লব

  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৫৮ Time View

লালপুর প্রতিনিধি:

লালপুর ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. বিপ্লব হোসেন দীর্ঘ ১০ বছর ধরে কিডনি রোগে আক্রান্ত। এই শিক্ষকের পিতা মৃত সাবাজ মন্ডল ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের একজন গর্বিত সদস্য। বর্তমানে বিপ্লব উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে স্ত্রী এবং ৫ বছরের একমাত্র পুত্রসন্তানকে নিয়ে বসবাস করেন। পরিবার সূত্রে জানা যায়, কিডনি রোগের চিকিৎসার জন্য প্রতি মাসে ৩০ থেকে ৩৫ হাজার টাকা ব্যয় হচ্ছে।

নিয়মিত ডায়ালাইসিস এবং অন্যান্য চিকিৎসার খরচ বহন করতে গিয়ে পরিবারটি বর্তমানে সর্বস্বান্ত হয়ে পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, জরুরি ভিত্তিতে তার কিডনি প্রতিস্থাপন প্রয়োজন, যার জন্য প্রয়োজন প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকা। এই বিপুল অঙ্কের খরচ বহন করা বিপ্লবের পরিবারের পক্ষে সম্ভব নয়। বিপ্লব বর্তমানে রাজশাহীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।

তার পরিবার সরকার, সমাজের বিত্তবান ব্যক্তি এবং সাধারণ জনগণের কাছে আর্থিক সহায়তার জন্য আবেদন জানিয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: সোনালী ব্যাংক লিঃ, সঞ্চয়ী হিসাব নং: ৪৯০৮০৩৪১৬৮৭৫৬, শাখা: লালপুর, নাটোর অথবা বিকাশ/নগদ নম্বর: ০১৭১১৩৩১৬৮৩।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102