লালপুর আওয়ামী লীগ যুবলীগ নেতার নেতৃত্বে জমি দখল ও ঘর বাড়ি ভাংচুর – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

লালপুর আওয়ামী লীগ যুবলীগ নেতার নেতৃত্বে জমি দখল ও ঘর বাড়ি ভাংচুর

  • Update Time : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৮৪ Time View

লালপুর (নাটোর) প্রতিনিধি :

নাটোরের লালপুরে নাসির উদ্দিন নামের এক আওয়ামী লীগ নেতার নেতৃত্বে জমিদখল ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।

শুক্রবার (২২নভেম্বর) সকালে উপজেলা বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামে সরেজমিনে গেলে ভুক্তভোগী শহিদুল ইসলাম জানান বিলমাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের নেতৃতে যুবলীগ নেতা তুষার দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া আমাদের পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে লাগানো ইরি ধান জোরপূর্বক কেটে নেওয়ার সময় তাদের বাধা দিলে তারা আমাদের বাড়িতে অর্তকিত হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর সহ আমাদের খুন জখমের হুমকি ও মারপিট করে।

স্থানীয় সূত্রে জানাযায় রহিমপুর গ্রামের মৃত মুনতাজ আলীর ছেলে নুরুল ইসলামের সহিত আনিছুর রহমান, শহিদুল ইসলাম, শাহাবুল ইসলাম, রায়হান আলী, আমের আলী, জামের আলী ও আনোয়ার হোসেনের সহিত ঊধনপাড়া মৌজার ১১৫নং আর এস খতিয়ান ৬৬শতাংশ জমি নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিবাদ চলে আসছে। এব্যাপারে আদালতে একটি মামলা বিচারাধীন ছিল। গত মাসে বাদী নুরুল ইসলাম মামলায় রায় পায়।

কিন্তু বিবাদীগণ গত ২২ অক্টোবর আদালতে আপিল করায় নুরুল ইসলামের ছেলে যুবলীগ নেতা তুষার ও আওয়ামী লীগ নেতা নাসির সহ কয়েকজন বিবাদীদের জমিতে লাগানো ইরি ধান জোর পূর্বক কেটে নেওয়াসহ জমি দখল নেওয়ার চেষ্টা করেন। এসময় বিবাদী শহিদুল ইসলাম তাদের বাধা নিষেধ করতে গেলে তাকে হাসুয়া, বাশের লাঠি ও দেশীয় অস্ত্রসহ তাদের উপর আক্রোমন করে বাড়ি ঘর ভাংচুর করেন।

স্থানীয়রা আরো বলেন, আওয়ামী লীগ নেতা নাসির সহ তাদের বাহিনী দিয়ে জমিতে ধান কাটতে এলাকাবাসী দেখতে গেলে তাদেরও গলায় হাসুয়া ধরে বলে তোরা এখানে কি দেখছিস তোদের সহ গলা কেটে দেব। শুধু তাই নয়  আওয়ামী লীগের আমলে জমি দখল, জোরপূর্ব মাটিকাটা, সহ এমন কোন অপকর্ম নাই যে তারা করেনি।

আওয়ামী লীগ নেতা নাসিরের স্ত্রী জানান, গন্ডগোল করে নুরুল মাস্টারের বেটারা দান কেটেছে ও ঘরবাড়ি ভাঙচুর করেছে তাদের আমার বাড়িওয়ালা হাসুয়া নিয়ে তাদেরকে ঠেকাতে গিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102