দুর্বৃত্তের গুলিতে খুলনায় যুবক নিহত – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

দুর্বৃত্তের গুলিতে খুলনায় যুবক নিহত

  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৯৭ Time View

খুলনা ব্যুরো:

খুলনায় দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত হয়েছে।এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছে।শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন কাশেমনগর সড়ক কুবা মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে।

নিহত যুবক হলেন রাসেল ওরফে পঙ্গু রাসেল। তিনি শেরে-এ বাংলা রোড আমতলা মোড়ের বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে।

আহত দু’ যুবক হলেন খুলনা থানাধীন সদর হাসপাতাল এলাকার জনৈক হুমায়ুন কবিরের ছেলে মো: সজিব ও সোনাডাঙ্গা থানাধীন আমতলা এলাকার জনৈক মো: হান্নান শেখের ছেলে মো: ইয়াছিন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল আলম।

তিনি দৈনিক প্রথমবার্তাকে বলেন, রাত আড়াইটার দিকে ৪ মোটরসাইকেল নিয়ে নিহত যুবকসহ আরও কয়েকজন সোনাডাঙ্গা থানাধীন ৪ নং কাশেম সড়ক কুবা মসজিদের কাছে পৌঁছায়। এ সময়ে তাদের নিজেদের মধ্যে কলহবিবাদ বাদে। সহপার্টি তাকে তাক করে বুকে পরপর ২টি গুলি করে। তার সাথে থাকা ইয়াছিন ও সজিবকে চা পাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত বলে ঘোষণা করেন।

তবে এ হত্যাকান্ড নিজেদের মধ্যে এবং মাদক করাবারি নিয়ে ঘটেছে বলে তিনি মনে করেন। রাসেলের বিরুদ্ধে সোনাডাঙ্গাসহ বিভিন্ন থানায় মোট ১১ টি মামলা রয়েছে। তার মধ্যে ডাকাতি, অস্ত্র ও মাদক মামলা উল্লেখযোগ্য। নিহতের লাশ মর্গে রয়েছে। এখনও পর্যন্ত থানায় কেউ কোন লিখিত অভিযোগ করেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102