গাজীপুরে শতবর্ষী বৃক্ষ নিধন ও টেন্ডার বাতিলের দাবিতে মানববন্ধন – dainikprothombarta    
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

গাজীপুরে শতবর্ষী বৃক্ষ নিধন ও টেন্ডার বাতিলের দাবিতে মানববন্ধন

  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৬৮ Time View

মাহাবুল ইসলাম গাজীপুর:

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্রে নতুন ভবন (গবেষণাগার) নির্মাণে শতবর্ষী বৃক্ষ নিধন ও অবৈধ টেন্ডার বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২ নভেম্বর শনিবার সকালে গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্রের মূল ফটকের সামনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন, রিভার অ্যান্ড নেচার ফাউন্ডেশন, বাংলাদেশ নদী পরিব্রাজক দল ও শ্রীপুর সাহিত্য পরিষদ ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে মিশকাত রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ, রিভার অ্যান্ড নেচার ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম, বাংলাদেশ নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার সভাপতি সাঈদ চৌধুরি, সাধারণ সম্পাদক শফি কামাল, শ্রীপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মহসিন আহমেদ, পরিবেশবিদ নুরুজ্জামান মাস্টার, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম গাজীপুর সদর উপজেলা শাখার সদস্য দেলোয়ার হোসেন, শ্রীপুর এসআরটির সভাপতি জুবায়ের আহমেদ, নদী পরিব্রাজক দল গাজীপুর জেলার সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাগর প্রমুখ।

এসময় বক্তারা বলেন, কৃষি গবেষণা উন্নয়ন আমরাও চাই। গাজীপুরে বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্রের নতুন ভবন নির্মাণ হবে ভালো তবে শতবর্ষী গাছ কেটে কেন? আমরা এর তীব্র নিন্দা জানাই। পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে অনতিবিলম্বে গাছ কাটার টেন্ডার বাতিলসহ খোলা জায়গায় নতুন ভবন (গবেষণার) নির্মাণের দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102