রংপুরে ইয়ুথ এন্ডিং হাঙ্গার প্রজেক্ট এর উদ্যোগে সম্প্রীতি বিষয়ে সংলাপ অনুষ্ঠিত – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

রংপুরে ইয়ুথ এন্ডিং হাঙ্গার প্রজেক্ট এর উদ্যোগে সম্প্রীতি বিষয়ে সংলাপ অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১২৭ Time View

বেরোবি প্রতিনিধি : মাসরিকুল হাসান সোহেল:

ইয়ুথ এন্ডিং হাঙ্গার, দি হাঙ্গার প্রজেক্ট এর উদ্যোগে বেগম রোকেয়া মিলনায়তন আরডিআারএস,রংপুর এ সম্প্রীতি বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার( ২ অক্টোবর ২০২৪) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বেগম রোকেয়া মিলনায়তনে,আরডিআারএস,রংপুর এ সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়।

উক্ত সম্প্রীতি সংলাপে, উপস্থিত ছিলেন চার্লস মিড, ( এজেন্ট অব চেন্জ ডিরেক্টর ,) ড. শাহানাজ পারভিন,
(সরকারি বেগম রোকেয়া কলেজের সহকারী অধ্যাপক)অধ্যাপক আজহারুল ইসলাম দুলাল,ফকরুল আলম,রানা মোহাম্মদ সোহেল(,,সাবেক সংসদ সদস্য জলঢাকা)

জাতীয় সংগীত বলার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।
উদ্বোধনী বক্তব্যে ড. শাহানাজ পারভিন বলেছেন , দেশের এই ক্রান্তিকালে সম্প্রতি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ,দেশে যে পরিবর্তন এসেছে সেটা ধরে রাখতে তরুনদের কাজ করতে হবে। সবার ধর্ম সবার কাছে গুরুত্বপূর্ণ এটা বুঝতে পারলে সম্প্রীতি বজায় রাখা সম্ভব।

রানা মোহাম্মদ সোহেল(,,সাবেক সংসদ সদস্য জলঢাকা)আর বক্তব্যে বলেছেন,সচেতন করার জন্য প্রশিক্ষণ এর উপর গুরুত্ব দিতে হবে একটা প্রশিক্ষণ করে সমাধান সম্ভব না এর জন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে তাহলে সম্প্রীতি বজায় রাখা সম্ভব।তিনি সম্প্রীতি বিষয়ে পারিবারিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে বলেছেন, সম্প্রীতি বিষয়ে পারিবারিক শিক্ষা একান্ত জরুরি।

সুজন সুশাসনের জন্য নাগরিক,ফকরুল আলম,
সম্প্রীতি বিষয়ে নিজেকে সংশোধন , সামাজিক যোগাযোগ ব্যবহারের ক্ষেত্রে সচেতন হতে এবং তথ্যের সত্য মিথ্যা যাচাই করতে বলেছেন।

ছাত্র-ছাত্রীদের পড়ালেখার পাশাপাশি তাদের অবসর সময়ে সমাজ গঠনের কাজে নিজেদের নিয়োজিত করবে এবং উল্লেখযোগ্য অবদান রাখবে, যার মাধ্যমে সবার জন্য একটি সমৃদ্ধ ও মর্যাদাপুর্ন ভবিষ্যত সৃষ্টি হবে এই লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে সংস্থাটি।

তারই ধারাবাহিকতায় সম্প্রীতি সংলাপ এর আয়োজন করেছেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার, উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় ইউথ এন্ডিং হাঙ্গার এর সকল সদস্যবৃন্দ ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102