বগুড়া শিবগঞ্জ উপজেলার মাদ্রাসার সভাপতি ও অধ্যক্ষ মাধ্যমে অবৈধ নিয়োগ বাতিলের দাবীতে মানববন্ধন – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বগুড়া শিবগঞ্জ উপজেলার মাদ্রাসার সভাপতি ও অধ্যক্ষ মাধ্যমে অবৈধ নিয়োগ বাতিলের দাবীতে মানববন্ধন

  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১২৩ Time View

মোঃ আবু হাসান শিবগঞ্জ(বগুড়া)প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের আলীগ্রামের সচেতন এলাকাবাসীর আয়োজনে আলীগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক সভাপতি হুসাইন শরিফ সঞ্চয় ও বর্তমান অধ্যক্ষ গোলজার হোসেন এর মাধ্যমে অবৈধ কমিটির দ্বারা নিয়োগ বাতিল এবং মাদ্রাসার আয়-ব্যয়ের হিসাব সংশোধনের দাবীতে গতকাল (২রা অক্টোবর) বুধবার মাদ্রাসা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি শেষে এক প্রতিবাদ সমাবেশ স্থানীয় সমাজ সেবক রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন অত্র এলাকার সমাজ সেবক রাজেকুল ইসলাম, মাওলানা শামিম আহম্মেদ, সাইদুল ইসলাম, আঃ মান্নান, মামুন হোসেন, জয়েন উদ্দিন প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন অবিলম্বে অবৈধ কমিটির নিয়োগ বাতিল ও মাদ্রাসার আয়-ব্যয়ের হিসাব জনসম্মুখে না দিলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।তারা আরো বলেন সাবেক সভাপতি ও অধ্যক্ষের যোগ সাজসে এই মাদ্রাসায় নিয়োগের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। তারা অত্র মাদ্রাসার কোন উন্নয়ন করেননি।

বক্তারা সুষ্ঠ তদন্ত স্বাপেক্ষে অবৈধ নিয়োগ বাতিল সহ সঠিক ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান। এব্যাপারে অত্র মাদ্রাসার অধ্যক্ষ গোলজার হোসেন মুঠোফোনে বলেন এই এলাকার শিক্ষিত ও দক্ষ লোকদের নিয়োগ না দিয়ে বিগত সময়ের সাবেক সভাপতি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বহিরাগতদের নিয়োগ দিয়ে বাণিজ্য করেছেন।

আমাকে কোন কিছু জিজ্ঞাসা না করেই সাবেক সভাপতি এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার কারনেই বর্তমানে এই পরিস্থিতি সৃষ্ঠি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102