সাতক্ষীরার দেবহাটায় ডিবি পুলিশের অভিযানে ১৮০ বোতল ফেন্সিডিল জব্দ – dainikprothombarta    
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

সাতক্ষীরার দেবহাটায় ডিবি পুলিশের অভিযানে ১৮০ বোতল ফেন্সিডিল জব্দ

  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৪ Time View

সাতক্ষীরা (কালিগন্জ্ঞ)প্রতিনিধি,আমিনুর রহমান:

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ ডিবি’র মাদক বিরোধী বিষেষ অভিযানে ১৮০ বোতল ফেনন্সিডিল উদ্ধার হয়েছে।বুধবার দিবাগত রাতে দেবহাটা উপজেলার বহেরা উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক উদ্ধার করাহয়। এসময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে চিহ্নিত মাদক চোরাকারবারি মোঃ আমানিউল্ল্যা(৩৫) পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের নির্দেশনায় দেবহাটা থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বহেরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

গোয়েন্দা পুলিশের এসআই রুবেল আহমেদ ও এএসআই বিএম তৌহিদুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযানে চালালে পলাতক আসামি বহেরা উত্তর পাড়ার মোঃ মাহবুর আলম (৪০) ও মোঃ আমানিউল্ল্যা(৩৫) থাকা ১৮০ ফেনন্সিডিল ফেলে পালিয়ে যায়।এব্যাপারে ফেন্সিডিল উদ্ধারসহ দেবহাটা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৪(গ) এর ধারায় মামলা রুজু করা হয়েছে।

পালাতক আসামী মোঃ মাহবুর আলম পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102