বিরামপুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে ১ব্যক্তি নিহত – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বিরামপুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে ১ব্যক্তি নিহত

  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৪ Time View

মোঃ জাহাঙ্গীর আলম,দিনাজপুর দক্ষিণ জেলা প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে বাড়ির পাশের ডোবাতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আতিকুর রহমান ফরিদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন ।

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের জোলা গাড়ি হরল্লাখুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি পাবনার কাশিনাথপুর এলাকার ছগির উদ্দিন শেখের ছেলে। তিনি প্রায় ২২ বছর যাবত বিরামপুরের এই এলাকায় বসবাস করে আসছিলেন।

বিরামপুর পৌরসভার পৌর কমিশনার নুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতের ভাগ্নে আরিফুল জানান, সকাল ১১টার দিকে বাড়ির পাশে একটি ডোবাতে বিদ্যুৎ চালিত মোটর দিয়ে পানি ওঠানো চলছিল। এ সময় হঠাৎ করেই বিদ্যুতের সুইচের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি । পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়, সেখানে পুলিশ উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

নিহতের পরিবারের সঙ্গে কথা বললে পরিবারের আপত্তি না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102