বগুড়ায় ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বগুড়ায় ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত

  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৬ Time View

শিবগঞ্জ উপজেলা (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় ট্রাক চাপায় মশিউর রহমান (৫৮) নামে একজন স্কুল শিক্ষক ঘটনাস্থলেই মারা গেছেন। গতকাল ২৩ সেপ্টেম্বর(সোমবার) বিকেল সোয়া ৫ টার দিকে বগুড়া সদর উপজেলার শহরতলী মাটিডালী বিমান মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত মশিউর রহমান বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

তিনি বুড়িগঞ্জ ইউনিয়নের পলিগাছি গ্রামের ওছমান সরদারের ছেলে। এবং বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোফাজ্জল হোসেন জামান, মশিউর রহমান বগুড়া জেলা শহরের বৃন্দাবনপাড়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। তিনি বিকেল সোয়া ৫টার দিকে মাটিডালী বিমান মোড়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় রংপুরগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মশিউর রহমান মারা যান।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক(এসআই)আব্দুর রহিম জানান,পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কজেল(শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় শনাক্ত করা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102