কাওয়ালী আর দ্রোহের সুরে জমজমাট হয় উঠেছে নজরুল বিশ্ববিদ্যালয় – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

কাওয়ালী আর দ্রোহের সুরে জমজমাট হয় উঠেছে নজরুল বিশ্ববিদ্যালয়

  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯২ Time View

হৃদয় আহমেদ,নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদদের স্মৃতির স্মরনে আয়োজন করা হচ্ছে কাওয়ালী ও দ্রোহের গান। সেই আয়োজনের অংশ হতে বাদ যায়নি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত এলাকায় প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ও।

আজ ১৫ সেপ্টেম্বর জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের মঞ্চে আয়োজন করা হয় কাওয়ালী ও দ্রোহের গানের অনুষ্ঠান।বৃষ্টিবিঘ্নিত দিনেও আয়োজনে ছিলো না কোন কমতি। বিকেল গড়াতে না গড়াতেই দেখা দর্শকদের উপচে পড়া ভিড়।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ছাড়াও কাওয়ালী সন্ধায় দর্শক হিসেবে আসেন স্থানীয় অনেক বাসিন্দা।বিকেল ৫ টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টিবিঘ্নিত অনেক সমস্যার জন্য অনুষ্ঠান শুরু হয় সাড়ে পাঁচটার দিকে। তবে মূল কার্যক্রম শুরু হতে অপেক্ষা করতে হয় আরও এক ঘন্টা। সন্ধা সাড়ে ছয়টায় শুরু হয় কাওয়ালী ও দ্রোহের গানের মূল আয়োজন।

কাওয়ালী সন্ধায় নজরুল রচিত বিভিন্ন গান ও গজলও পরিবেশন করা হয়।সেসব গানের মূল শিল্পী হিসেবেও অংশগ্রহণ করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।দর্শক সারিতে অবস্থানরত শিক্ষার্থীরাও উৎসব আমেজের সাথে উপভোগ করেন ভিন্নধর্মী এই আয়োজন।

তাদের মতে, এই কাওয়ালী সন্ধার আয়োজনের মাধ্যমে বাংলার প্রাচীন অনেক সংস্কৃতির পূনরুজ্জীবিত হতে পারে। এমনকি দূর হতে পারে অনেক অপসংস্কৃতিও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102