৩মাস পর আজ থেকে বনে প্রবেশ করতে পারবেন জেলারা,কয়রায় মাছ ও হরিণ শিকার প্রতিরোধে সচেতনতামূলক সভা – dainikprothombarta    
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার

৩মাস পর আজ থেকে বনে প্রবেশ করতে পারবেন জেলারা,কয়রায় মাছ ও হরিণ শিকার প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৫ Time View

কয়রা (খুলনা) প্রতিনিধি : মোঃ আল-আমিন:

দীর্ঘ ৩মাস সুন্দরবন বন্ধ থাকার পর আজ থেকে অনুমতি পত্র নিয়ে বনে প্রবেশ করতে পারবেন জেলা বাওয়ালিরা। সে উপলক্ষে সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার ও হরিণ শিকার প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ক্যাম্পেইন অনুষ্টিত হয়েছে।

রবিবার পহেলা (সেপ্টেম্বর) সকাল ৯ টায় কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন অডিটোরিয়ামে ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট ( আইসিডি) এর আয়োজনে ও বন বিভাগের সার্বিক সহযোগিতায় এ সভা অনুষ্টিত হয় ।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের কাশিয়াবাদ ফরেষ্ট স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আ,ব,ম আব্দুল মালেক। আইসিডি’র প্রতিষ্ঠতা আশিকুজ্জামান (আশিক) মহারাজপুর ইউপি সদস্য আবু সাইদ মোল্ল্যা, নিরপদ মুন্ডা, আশিকুজ্জামান, সুব্রত মুন্ডা জেলে ইসমাইল হোসেন, নুরুল্লাহ, বিল্লাল হোসেন সোলায়মান মোল্ল্যা প্রমুখ।

স্থানীয় জেলা সোলায়মান মোল্ল্যা বলেন, ’সুন্দরবন আমাদের মায়ের মতন’ প্রাকৃতিক দুর্যোগ জলোচ্ছ্বাস ও ঝড় ঝঞ্ঝার সময় সুন্দরবন দক্ষিন অঞ্চলের মানুষের ঢাল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। বিভিন্ন সময় বুক চিতিয়ে আগলে রাখে এই সুন্দরবন। সুন্দরবনকে বাঁচিয়ে রাখতে নানান উদ্যোগ নেওয়া হয়ে থাকে। বর্তমান সময়ে বাংলাদেশে ব্যাপকভাবে এটা লক্ষণীয়। এক শ্রেণীর অসাধু জেলে বিষ দিয়ে সুন্দরবনে মাছ ও হরিণ শিকারের ফলে দিন দিন সুন্দরবনের জীববৈচিত্র ধ্বংসের পথে। বিষ প্রয়োগে এই মাছ ও হরিণ শিকার রোধে জনসচেতনতা খুবই প্রয়োজন। এ বিষয়ে বনবিভাগের পাশাপাশি বিভিন্ন সমাজিক সংগঠনগুলোরে এগিয়ে আসা দরকার।

আইসিডির প্রতিষ্ঠতা আশিকুজ্জামান (আশিক) বলেন, সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকারের ফলে ওই মাছ ও পানি খেয়ে বাঘ, হরিণ, ডলফিনসহ বিভিন্ন বন্যপ্রাণী রোগাক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আর ওই মাছ খেয়ে মানুষ ক্যান্সার, কিডনি ও লিভারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। সুন্দরবনের বন্যপ্রাণী সুরক্ষা ও নিজেদের বাঁচতে বনের খালে বিষ দিয়ে মাছ শিকার বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।’

প্রধান অতিথির বক্তব্যে আ ব ম আব্দুল মালেক বলেন, ‘সুন্দরবন মায়ের মতন ‘এই বনকে রক্ষা করার দায়িত্ব আমাদের। এই দায়িত্ব পালনে বড় ভূমিকা রাখবে জেলেরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102