বিরামপুর সীমান্তে ২৩ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বিরামপুর সীমান্তে ২৩ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার

  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৫৪ Time View

মোঃ জাহাঙ্গীর আলম,দিনাজপুর দক্ষিণ জেলা প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৩ কেজি ৬০১ গ্রাম সাপের বিষ উদ্ধার করেছেন বিজিবি। যার আনুমানিক বাজার মূল্য ২৩ কোটি ৪০ লাখ ৪৫ হাজার টাকা,জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ( সিও) লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

২৮ আগস্ট বুধবার ভোর রাতে ভারতে পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বিরামপুর সীমান্তের দাউদপুর বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার নুরুল আমিনের নির্দেশনায় কমান্ডার নায়েক আসাদ আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা বাংলাদেশ সীমান্তের দক্ষিণ দাউদপুর এলাকায় অভিযান চালান। এসময় সীমান্ত এলাকা ঘটনাস্থল থেকে মালিক বিহীন অবস্থায় ৩ কেজি ৬০১ গ্রাম সাপের বিষ উদ্ধার করেন।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ জানান, বুধবার ভোর রাতে বিরামপুর সীমান্তের দক্ষিণ দাউদ পুর এলাকায় অভিযান চালিয়ে দু’টি কাঁচের জারে প্রায় ৩ কেজি ৬০১ গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ২৩ কোটি ৪০ লাখ ৪৫ হাজার টাকা। এবিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরো জানান,মাদকদ্রব্য সহ অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত রয়েছে।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102