পাইকগাছায় দেলুটি ইউনিয়নের ওয়াপদার বাঁধ ভেঙ্গে লোকালয়ে পানিতে প্লাবিত – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

পাইকগাছায় দেলুটি ইউনিয়নের ওয়াপদার বাঁধ ভেঙ্গে লোকালয়ে পানিতে প্লাবিত

  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১৪৭ Time View

পাইকগাছা উপজেলা প্রতিনিধি,নুরুল আমিন পলাশ:

পাইকগাছার দেলুটি ইউনিয়নের কালিনগর এলাকায় ওয়াপদার বাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি ঢুকে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেসে গেছে মৎস্য ঘের, তলিয়ে গেছে বীজতলাসহ ফসলি জমি।

কালিনগর এলাকাবাসী জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার দেলুটি ইউনিয়নের ২২ নং পোল্ডারে পূর্বের আম্ফানের ভাঙ্গনে দক্ষিনে প্রায় ৩০০ ফুটের বেশি এলাকা জুড়ে ওয়াপদার রাস্তা অতি জোয়ারের পানিতে ভেঙ্গে লোকালয়ে পানি ঢুকছে।

ভাঙ্গনে কালিনগর, হরিনখোলা, দারুণমল্লিক গ্রাম প্লাবিত হয়েছে। সন্ধ্যায় পুরো ২২ নং পোল্ডার প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। দেলুটি ইউনিয়নের স্থানীয়রা জানিয়েছেন, আমরা সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বর্তমান পাইকগাছা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইনামুল ভাইয়ের নেতৃত্বে এলাকাবাসীর সহায়তায় বাঁধ মেরামতের চেষ্টা করেও প্রবল পানির চাপে বাঁধ মেরামত করা সম্ভব হয়নি।

এমতাবস্থায় এলাকাবাসী দ্রুত পানিউন্নয়ন বোর্ড সহ সংস্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102