চিলমারীতে জোবায়ের হত্যার আসামিদের গ্রেপ্তারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

চিলমারীতে জোবায়ের হত্যার আসামিদের গ্রেপ্তারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১৬১ Time View

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি,নাজমুস সাকিব:

চিলমারীতে জোবায়ের হত্যার আসামিদের গ্রেপ্তারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।মিছিলে আসামি গ্রেফতারে ১২ ঘন্টার আল্টিমেটাম স্থানীয়দের।কুড়িগ্রামের চিলমারীতে কলেজছাত্র জোবায়ের আমিন হত্যা মামলায় গেলো ১৩ দিনেও আসামি গ্রেপ্তার না হওয়ার ১২ ঘন্টার মধ্যে  এজহারভুক্ত প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করতে আল্টিমেটাম  দিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল দশটায়এ হত্যা মামলাকে ঘিরে
মানববন্ধন কালে এ হুশিয়ারি দেয়া হয়।মানববন্ধনটি উপজেলার প্রধান  সড়ক ঘুরে পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়এসময় নিহত জোবায়েরের  পরিবারের পক্ষ থেকে আসামিদের গ্রেপ্তারের দাবি চাওয়া হয়।

জিয়াউর আমিন বলেন, এ ঘটনাকে ঘিরে আজ ১৩ দিন পাড় হলেও  কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি প্রশাসনের এমন নিরব ভুমিকা কেন? এই হত্যাকাণ্ডের আগামি ১২  ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার  করে আইনের আওতায় নিয়ে  আসার  দাবি জানান তিনি।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে ওই এলাকার প্রায় তিন শতাধিক নারী-পুরুষ সহ নিহতের পরিবার , বন্ধুবান্ধব ও স্থানীয়রা অংশগ্রহণ করেছেন।

মানববন্ধন চলাকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহীন উপস্থিত থেকে বলেন,  আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ  করছেন।তিনি আশ্বস্ত করেন যে,এর ন্যায় বিচার পাবেন নিহতের পরিবার। আমাদের পক্ষ থেকেও থানায় কথা বলা হয়েছে।

এদিকে,ওসি প্রাণ কৃষ্ণ দেবনাথ  জানান, আসামি ধরতে পুলিশ কাজ করে যাচ্ছেন। খুব দ্রুত সময়ে আসামিদের গ্রেফতার করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102