কোটা আন্দোলন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধে যানজট – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

কোটা আন্দোলন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধে যানজট

  • Update Time : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৮০ Time View

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,মোঃ আবু বকর সিদ্দিক (অপু):

কোটা সংস্কারের দাবিতে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা ধরে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় কোনাবাড়ী কলেজসহ আশপাশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। এ সময় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা। ফলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ কয়ে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে নানা শ্রেণি-পেশার মানুষ।

এদিকে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী এলাকায় কিছু সময় মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা। তবে এসব ঘটনায় কোথাও কোনো ধরণের সংঘর্ষের ঘটনা ঘটেনি।

গাজীপুর জেলার পুলিশ সুপার কাজী সফিকুল ইসলাম জানান, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করেছে। এতে যানবাহন চলাচল কিছু সময় বন্ধ ছিল। তবে কোথাও কোনো সংঘাত যাতে না ঘটে আমরা সেদিকে তৎপর রয়েছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102