সরাইলে বিষুতারা গ্রামে অবৈধভাবে ড্রেজার দিয়ে পুকুর খনন করার সময় পুকুরের পাড় ভেঙে মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

সরাইলে বিষুতারা গ্রামে অবৈধভাবে ড্রেজার দিয়ে পুকুর খনন করার সময় পুকুরের পাড় ভেঙে মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২০১ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি,মোঃঅহিদুজ্জামান লস্কর অপু:

বাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলায় অবৈধভাবে ড্রেজার দিয়ে পুকুর খনন করে বালু উত্তোলনের সময় পুকুরের পাড় ভেঙে মাটি চাপা পড়ে দেলোয়ার হোসেন ও আলী মনছুর নামে নিখোঁজ ২ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামের বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

এর আগে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামের এ ঘটনা ঘটে। নিহত- দেলোয়ার হোসেন ময়মনসিংহ জেলার তাঁরাকান্দা উপজেলার শিমুলিয়া পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও আলী মনছুর একই গ্রামের আসাদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সরাইল ফায়ার সার্ভিসের একটি টিম ও ভৈরব থেকে ২ জন ডুবুরি সদস্য এনে উদ্ধার কাজ শুরু করে। সকাল ১১টা দিকে পানি নিচে মাটি চাপা অবস্থা থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থলে সরাইল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আতিকুর রহমানসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। প্রত্যক্ষদর্শী আতিকুল ইসলাম জানান, কালিকচ্ছ বিশুতারা গ্রামের হুমায়ূন কবির ও আজহার মিয়ার ড্রেজার মেশিনের দীর্ঘদিন ধরে কাজ করছি। এর ধারাবাহিকতায় গত মাস খানেক যাবত হাসান মিয়ার পুকুর খননের কাজ করে আসছি।

বুধবার রাতে ১১টা দিকে কাজ করার সময় পাড় ভেঙে ৩ জন নিচে চাপা পরে যায়। এক পর্যায়ে আমি জীবিত ফিরে আসলেও আমার দুই ভাই নিখোঁজ হয়। সরাইল থানার অফিসার ইনচার্জ( ওসি) এমরানুল ইসলাম। ঘটনার সততা নিশ্চিত করে জানান, আজ সকালে ২ জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়া হয়েছে এবং পরিবারের লোকজনকে খবর পাঠানো হয়েছে। তারা আসার পরে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মেজবা উল আলম ভূইয়া বলেন একটি কুচক্রী মহল প্রতিদিন রাতের আধারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল আমরা তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102