কেশবপুরে ১৫০ জন কৃষক পেল বিনামূল্যে তুলা বীজ ও কৃষি উপকরণ – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

কেশবপুরে ১৫০ জন কৃষক পেল বিনামূল্যে তুলা বীজ ও কৃষি উপকরণ

  • Update Time : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১৩২ Time View

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের কেশবপুরে তুলা ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে তুলা উন্নয়ন বোর্ড যশোর জোনের উদ্যোগে ১৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে তুলা বীজ, রাসায়নিক সার ও কীটনাশক দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে পৌর শহরের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মিলনায়তনে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে ওই কৃষি উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসব কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার, যশোর জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা এস এম জাকির বিন আলম, উপজেলা কটন ইউনিট অফিসার শেখ কহিনূর ইসলাম, শিক্ষক মোল্যা আব্দুস সাত্তার, আওয়ামী লীগ নেতা কবির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে কেশবপুর উপজেলায় তুলা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ১৫০ জন কৃষকের মাঝে ৮০০ গ্রাম করে হাইব্রিড তুলা বীজ, ২৬ কেজি ইউরিয়া, ৫০ কেজি পটাশ, ডিএপি ৫০ কেজি এবং বিভিন্ন ধরনের কীটনাশক দেওয়া হয়। কৃষকেরা বিনামূল্যে এসব কৃষি উপকরণ পেয়ে খুশি প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102