ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে তরুণ নিহত – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে তরুণ নিহত

  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৩০ Time View

ফিরোজ হাসান,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে বিএসএফের গুলিতে রাজু (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের নাগরভিটা সীমান্তে এ ঘটনা ঘটে। রাজু ওই ইউনিয়নের গড়িয়ালী গ্রামের মো. হবির ছেলে।

বড়পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাহাবুদ্দিন মিঞা এ তথ্য জানিয়েছেন। নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, আজ ভোরে রাজুসহ কয়েকজন নাগরভিটা সীমান্তে ৩৭৬ নম্বর পিলার দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় বিএসএফ তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়লে রাজু সেখানেই মারা যান। অন্যরা পালিয়ে যান। পরে লাশ নিয়ে যান বিএসএফ সদস্যরা।

এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিম আহমদ বলেন, এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102