মানবিক মানুষ মাহবুবুর রহমানের আজ শেষ কর্মদিবস – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

মানবিক মানুষ মাহবুবুর রহমানের আজ শেষ কর্মদিবস

  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৫৩ Time View

মোঃঅহিদুজ্জামান লস্কর অপু,জেলা প্রতিনিধি:

আজ ৩০ জুন ২০২৪খ্রিঃ রবিবার মোঃমাহবুবুর রহমান বকুল উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুদীর্ঘ ৩৫ বছরের কর্মজীবনের শেষ দিন।

চাকুরি জীবনে উনি হবিগঞ্জ, বাহুবল,মাধবপুর ও সরাইল দীর্ঘ ৩৫ বছ অতিক্রম করেন।এর মধ্যে ২৭ বছর ৬ মাস নিজ এলাকায় সরাইলে কর্মরত ছিলেন। সরাইল উপজেলা সৈয়দটুলা গ্রামের মতিউর রহমান মাষ্টারে বড় ছেলে ডাক্তার মাহবুবুর রহমান। উনার স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।দুই মেয়ে এক ছেলে সন্তানের জনক।

এলাকায় চাকুরি করার সুবাধে এলাকার মানুষজনদের সাথে উনার গভীর সম্পর্ক।সরকারি হাসপাতালে স্পর্শকাতর জায়গা জরুরি বিভাগে দায়িত্ব পালন করেছেন অত্যন্ত দক্ষতার সহিত। উনার কর্মজীবনের অধিকাংশ সময় সরাইলে থাকার সুবাধে এলাকার গরীব রোগীদের আস্তা ভরসা ছিলেন। উনি পরম যত্ন সহকারে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। আজ হাসপাতালে এলাকার রোগী, সমাজ কর্মী, সাংবাদিক অনেকের সাথে কথা বলে জানা যায় উনার বিদায়ে শূন্যতা বিরাজ করছে যা অপূরনীয়। সরাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নোমান মিয়া বলেন,মাহবুবুর রহমান একজ বিশ্বস্ত স্বাস্থ্য কর্মী হিসেবে জরুরি বিভাগের দায়িত্ব অত্যন্ত দক্ষতার সহিত পালন করেছেন। তাঁর অবসর কালীন জীবনের মঙ্গল কামনা করছি।

প্রতিবেদকের সঙ্গে যখন কথা হয় শেষ কর্মদিবসে রোগী দেখে ব্যস্ত সময় পার করছেন। উনি বলেন অবসর সময়ে এলাকার গরীব দুঃখি মানুষের পাশে থেকে চিকিৎসা সেবা দিয়ে যাব জীবনের শেষ সময় পর্যন্ত। মানবিক কর্মবীর মানুষটি মানব কল্যানে নিজকে নিয়োজিত রাখতে সবার ভালবায় সহযোগিতা কামনা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102